Main Menu

সিলেটে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকার ল্যাব থেকে নমুনা পরীক্ষায় সিলেটের আরও ৩৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সোমবার (২৯ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার ল্যাবে সিলেট বিভাগের ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, গত ১৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ২৯ জুন তাঁদের ফল আসে।

Share





Related News

Comments are Closed