সিলেটের দুই ল্যাবে ৯০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুটি ল্যাবে আজ সোমবার ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ২৮২টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৩ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১ জন করে রয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি) পিসিআর ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।
তিনি জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরা সবাই সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২২ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed