গোলাপগঞ্জে করোনায় ব্যাবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে করোনায় মারা গেছেন ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক (৬২) । সোমবার রাত ৮টার দিকে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
করোনায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়ি লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে। তিনি গোলাপগঞ্জ বাজারের রাজ্জাক ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী।
জানা যায়, গত ২৪ জুন আব্দুর রাজ্জাক করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে রোববার রাতে (২৮ জুন) তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভের একদিন পর তিনি মারা গেলেন।
এনিয়ে গোলাপগঞ্জে করোনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১১৮জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed