সৌদির প্রিন্স বন্দর আর নেই
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আবদুল আজিজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। তবে কিভাবে বা কী কারণে তিনি মারা গেছেন সে বিষয়ে কোনো তথ্যই দেয়া হয়নি তাতে। শুধু এটুকু বলা হয়েছে, রয়েল কোর্ট ঘোষণা করেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ সোমবার তার জানাজা হবে।
প্রিন্স বন্দর ছিলেন ক্ষমতাসীন সৌদি রাজপরিবারের প্রথম প্রজন্মের সদস্য। মরহুম প্রিন্স ছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন ফয়সাল আল সৌদের ভাই প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন ফয়সাল আল সৌদের ছেলে। তবে তিনি বাদশাহ সালমানের কাজিন প্রিন্সেস আল-বান্দারিকে বিয়ে করেছিলেন। এই প্রিন্সেস ২০০৮ সালে ইন্তেকাল করেন। তিনি ছিলেন প্রিন্স সৌদ, প্রিন্স ফাহদ, প্রিন্স মোহাম্মদ, প্রিন্স তিবে, প্রিন্স তুর্কি, প্রিন্স জহির, প্রিন্সেস প্রথম মাউদি, প্রিন্সেস মাউদি আল সানি, প্রিন্সেস ফাহদা, প্রিন্সেস নূরা ও প্রিন্সেস মাইয়ের মা।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed