Main Menu

সিলেটে ‘করোনা উপসর্গ’ নিয়ে চিকিৎসকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে।

শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে নগরীর বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক ডা. গোপাল শঙ্করের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তাঁর মধ্যে করোনার সব উপসর্গ ছিলো বলে জানান তিনি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে করোনার উপসর্গ নিয়ে গত ২১ জুন মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। প্রথমদফায় তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় দফায় আবার পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তবে দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

মাউন্ট এডোরা হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ২১ জুন হাসপাতালে ভর্তি হওয়ার আগে অধ্যাপক গোপাল শঙ্কর করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তার উপসর্গ দেখে আমরা হাসপাতাল থেকে আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেই। তবে এই পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

Share





Related News

Comments are Closed