সিলেটে দুইদিনে করোনা কেড়ে নিল ৭ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৮ থেকে ২৪ জুন সাতদিনে করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। কিন্তু মাত্র দুই দিনে মারা গেলেন ৭ জন। শুক্র ও শনিবার ৪৮ ঘণ্টায় ভাইরাসটি কেড়ে নেয় ৭ জনের প্রাণ।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মহামারি করোনা কেড়ে নিয়েছে আরও ৪ জনের প্রাণ। মৃত চারজনই সিলেট জেলার বাসিন্দা। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী তিনজনের মধ্যে দুইজন সিলেটের ও একজন হবিগঞ্জের।
জানা গেছে, গত ৩১ মে পর্যন্ত প্রায় দুই মাসে করোনায় মৃত্যুবরণ করেন সিলেট বিভাগের ২৩ জন। আর আজ পর্যন্ত মাত্র ২৬ দিনে মারা গেলেন ৪৪ জন। বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।
উল্লেখ্য, শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪০৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১৮০, সুনামগঞ্জে ৯২৭, হবিগঞ্জে ৫৩৭ ও মৌলভীবাজার জেলায় ৪১৪ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন মোট ২৫৪ জন। এর মধ্যে সিলেটে ৮৬ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ৬২ জন ও মৌলভীবাজারে ৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯৮০ জন করোনা আক্রান্ত রোগী।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed