সুনামগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে আরো ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক মো. হাম্মাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, শুক্রবার শাবির পিসিআর ল্যাবে ১৬০টি নমুনা গ্রহণ করা হয়। পূর্বের সংগ্রহকৃত কিছু মিলিয়ে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২২ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা
এই নিয়ে সুনামগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩২ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছে ১০০ জন, সুস্থ হয়েছেন ৩২২ জন আর মারা গেছেন ৫ জন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed