Main Menu

মাস্ক না পরায় গোয়াইনঘাটে ৭ জনকে জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতে সরকারি বিধি নিষেধ অমান্য করে মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে তিনজন সিএনজি অটোরিকশা চালক, একজন অটোবাইক চালক এবং সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দুইটি মুদি দোকান ও একটি কাপড়ের দোকান মালিকসহ মোট সাতজনকে ৭৮০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ৪ জন চালক এবং সরকার নির্ধারিত সময় পর দোকান খোলা রাখায় তিনজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে গোয়াইনঘাটের জনগণ যাতে সরকারি বিধিনিষেধ মেনে চলাফেরা করেন তার জন্য মাঠে কাজ করছে প্রশাসন। কোন ব্যক্তি সরকারি বিধি নিষেধ অমান্য করে চলাফেরা করলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed