হবিগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার একটি ল্যাব থেকে তাদের রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, চুনারুঘাট উপজেলার ২৩ জন আর বাহুবল উপজেলার ৩ জন।
সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুন) হবিগঞ্জের ৩০ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩,৭৯৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০১২ জন, সুনামগঞ্জে ৮৯৫ জন, হবিগঞ্জে ৫২২ এবং মৌলভীবাজারে ৩৬৪ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৮১, সুনামগঞ্জে ৯৬, হবিগঞ্জে ৬০ এবং মৌলভীবাজারে ৬ জন রোগী।
সবশেষ বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৯৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০২, সুনামগঞ্জে ৩০২, হবিগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৪৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এরমধ্যে সিলেটে ৪৬, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে পাঁচজন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed