মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদীস শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটায় সিলেট নগরীর রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের প্রখ্যাত এ হাদিস বিশারদ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। ৪ ছেলে, ৬ মেয়েসহ বিপুল সংখ্যক ছাত্র, ভক্ত মুরিদান রেখে গেছেন। তার পুত্র নগরীর নয়াসড়ক জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় গলমুকাপন মাদরাসা প্রাঙ্গনে তাঁর নামাজে জানাযা এবং তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, আল্লামা গলমুকাপনী গত কয়েক মাস ধরে অসুস্থ। প্রায়শ তাকে হাসপাতালে ভর্তি করা হতো। তিনি ব্লাডপ্রেসার, ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও ভুগছিলেন।
তিনি ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদীস ছিলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি। জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচনও করেছিলেন।
খলিফায়ে মাদানী শায়খ লুৎফুর রহমান বর্নভী (রাহ.) -এর খলিফা ও বেয়াই ছিলেন তিনি৷ এছাড়া শায়খ আব্দুল করীম কৌড়িয়া (রাহ.) ও শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী (রাহ.)-এরও বেয়াই ছিলেন।
জামেয়া হুসাইনিয়া গহরপুরের ফাযিল এবং শায়খে গহরপুরী (রাহ.) -এর আস্থাভাজন শিষ্য ছিলেন তিনি৷ উস্তাযুল বুখারী ছিলেন। ছিলেন সহজ সরল মানুষ ছিলেন। দুনিয়া বিমুখ এ শায়খুল হাদীস জীবনভর বিতর্কের উর্ধ্বে উঠে দ্বীদি খিদমত করেছেন।
শায়খে গলমুকাপনী ১৯৪১ সালে সিলেটের বালাগন্জ উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি প্রথমে গলমুকাপন মাদরাসায় ভর্তি হন। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে দাওরায়ে হাদীস পাশ করেন।
তার উস্তাদগনের মধ্যে আজাদ দ্বীনি এদারা বোর্ডের দীর্ঘ দিনের নাজিম মাওলানা ফখরুদ্দীন ও শায়খুল হাদীস আল্লামা নূর উদ্দীন আহমদ গহরপুরী (র.)।
১৩৮৪ হিজরি সন থেকে আমৃত্যু গলমুকাপন মাদরাসায় শিক্ষক ছিলেন। তার চাচা মাওলানা ফখরুদ্দীন (র) এর ইন্তেকালের পর থেকে তিনি মুহতামিমের দায়িত্ব প্রাপ্ত হন এ মাদ্রাসার।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed