সিলেটে সংক্ষিপ্ত কর্মসূচিতে রথযাত্রা পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: জনসমাগম না করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে ইসকন সিলেট মন্দিরে পালিত হয়েছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব।
মঙ্গলবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান যাত্রা। পরে মন্দির অভ্যান্তরেই আনুষ্ঠানিকভাবে হরিনাম সংকীর্তন সহকারে ভক্তরা রথ টেনে নেয়। আগামী ১ জুলাই বুধবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উদযাপিত হয়। প্রতিবছর উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব।
এ উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ,আরতি কীর্তনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীরা জানেন, ভগবান জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed