ওসমানীনগরে শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দলিত সম্প্রদায়ের ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। তার মধ্যে ২০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্র রয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার তাজপুর মঙ্গল চন্ডী নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রনজিৎ চৌধুরী, ছানা উল্যা, আনোয়ার হোসেন আনা প্রমুখ।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed