Main Menu

কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দ্বীন ইসলাম (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দ্বীন ইসলাম উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের উত্তর পাড়ার আফাজ উদ্দিনের ছেলে।

রোববার দিবাগত রাত ১০ টার পরে সে ঘর থেকে বাহির হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ টার সময় বসতঘরের পাশে পুরাতন কবরস্থানের একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল বলেন, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। অনেক দিন ধরেই তার চিকিৎসা চলছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন বলেন, মরদেহের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ সুরুতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed