জৈন্তাপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে টমটম ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে সেলিম আহমদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাঙ্গিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
আহতরা হলেন, লিটন (৩০), আল আমিন (২০) ও লিগেল (৩১)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে টমটমটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করেছি এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed