দেশে প্রথমবারের মতো শুরু অনলাইনে আম মেলা
বৈশাখী নিউজ ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) এর যৌথ উদ্যোগে দেশে শুরু হয়েছে আম মেলা ই-বাণিজ্যে সারাবেলা। দেশে ই-কমার্সের উন্নয়ন, অনলাইনে দেশীয় পন্যের প্রসার ও ই-বাণিজ্যে গতিশীলতা আনতে অনলাইন আম মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে অনলাইন ভিত্তিক আম মেলার উদ্ভোধন করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বানিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ও ডব্লিউ সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, যুগ্ম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহী জেলা প্রসাশক মো. হামিদুল হক প্রমুখ। অনলাইনে আম মেলার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বলেন, করোনার কারণে অর্থবাজারে যে প্রভাব পড়েছে তাতে চাষীদের দুঃখ দুর্দশা দেখে এই উদ্যোগের কথা চিন্তা করা হয়েছে। করোনা যেমন অর্থনৈতিক ঝুঁকি সৃষ্টি করেছে তেমনি নতুন কিছু করার সুযোগও তৈরী করেছে। ই-ক্যাবকে সাথে নিয়ে এই কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের উৎপাদনকারীকে ই-বাণিজ্যে সম্পৃক্ত করে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার পথ সুগম হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. ওবায়দুল আজম বলেন, আম দিয়ে যে যৌথ উদ্যোগের সূচনা হয়েছে আম বাজারজাতকরণের সহায়ক ভুমিকার পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য গ্রামীণ ও কৃষিপন্যের ক্ষেত্রে এধরনের অনলাইন বাজার সম্প্রসারনের ব্যবস্থা করা হবে। রাজশাহীর পাশাপাশি অন্যান্য জেলার আম এবং এই চেইনে যুক্ত করা হবে। বর্তমানে কুরিয়ারের মাধ্যমে আম প্রেরণে যেসব সমস্যা ও অভিযোগ রয়েছে সেগুলো সমাধানের জন্য ই-ক্যাব ও বাণিজ্য মন্ত্রণালয় একযোগে কাজ করবে।
রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, রাজশাহী জেলায় আমবাণিজ্যের সাথে ৯০ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। আমের সরবরাহ সহজীকরনের মাধ্যমে আমের বাজার বৃদ্ধি করলে এই কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে। চলতি বছর আমের মুকুল আসার পর থেকে কেনো ধরনের ক্যামিকেল দেয়া থেকে বিরত রাখা হয় এবং বিটিআরসির মাধ্যমে বিনামূল্যে আম প্রেরণের সুবিধা গ্রহণ করার মাধ্যমে আমের দাম যেন বৃদ্ধি না পায় সে ব্যবস্থা করা হয়েছে।
ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, সারাদেশে অন্তত ৫০ লাখ মানুষকে ন্যায্যমুল্যে এবং নিরাপদে অনলাইন থেকে আম সংগ্রহ করার সুযোগ করে দেয়া হলো এই উদ্যোগের মাধ্যমে।
ই-ক্যাবের জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমচাষীরা যেন তাদের ফলনের ন্যায্যমূল্য পায় এবং ক্রেতাসাধারণ যেন ঘরে বসে নিরাপদে আম পেতে পারেন পাশাপাশি অনলাইন শপগুলোর আম সরবরাহ পর্যাপ্ত করতে এই আয়োজন করা হয়েছে। কোভিড শুরু হওয়ার পর থেকে জনসাধারণ নিরাপদ সেবা দিতে ই-কমার্স সদস্য প্রতিষ্ঠানগুলো বিরতিহীন কাজ করে চলেছে। এই আম মেলা তারই একটা অংশ। মূলত ই-ক্যাবের ১২শ মেম্বার প্রতিষ্ঠান থেকে আম বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এ প্রকল্পে কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে চাষী ও বাগানমালিকদের কাছ থেকে আম সংগ্রহ করবেন।
সহযোগিতায় ছিলো আইসিটি ডিভিশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিজনেস প্রমোশন কাউন্সিল, হর্টেক্স ফাউন্ডেশন, ই-পোস্ট, ফুড ফর ন্যাশন ও একশপ। স্পন্সর ছিলো ইভ্যালী। এছাড়া প্রাইভেট সেক্টর থেকে সহযোগিতায় ছিলো- ধানসিড়ি কমিউনিকেশন, চালডাল, মিনাক্লিক, ফুডপান্ডা, সবজিবাজার, কেজিক্লিক ও কমজগত টেকনোলজি। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed