জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্দ্রীগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মো. এমদাদুলের ছেলে মাসুক আহমদ (১৮) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে। এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে কিশোরের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
মৃত্যুর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান এখলাছুর রহমান। তিনি বলেন, এ ঘটনাটি আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে। কারণ- বৈদ্যুতিক কাজে আমাদের সঠিক অভিজ্ঞতা নেই। কিন্তু বিদ্যুৎ নিয়ে টুক-টাক কাজ করে ফেলি।
এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির মাধ্যমে কাজ করার অনুরোধ করেন তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed