সিলেট জেলায় আরও ৭৮ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটক: সিলেট জেলায় একদিনে আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এদিন রাতে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার ওসমানীর ল্যাবে ২৯০ টি নমুনা পরীক্ষায় করা হয়। এরমধ্যে ৭২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে সিলেটের ৫৩ জন, হবিগঞ্জের ৬ জনএবং মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন।
শনাক্ত হওয়া ৫৩ জনের মধ্যে সিলেট সদর উপজেলার ২৯ জন, বিশ্বনাথ উপজেলার পাঁচজন, জকিগঞ্জ উপজেলার চারজন, গোলাপগঞ্জ উপজেলার আটজন, কানাইঘাট উপজেলার ছয়জন এবং ফেঞ্চুগঞ্জ একজন।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ ও সিলেট মিলে ১৯০টির পরীক্ষা করা হলে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে সুনামগঞ্জের ১২ জন আর সিলেটের ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।
সবমিলিয়ে রোববার (২১ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৮৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮৪৬ জন, সুনামগঞ্জে ৮০০ জন, হবিগঞ্জে ৩৬৩ জন এবং মৌলভীবাজারে ২৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৪২ জন, সুনামগঞ্জ জেলায় ১৯১ জন, হবিগঞ্জ জেলায় ১৬৬ জন ও মৌলভীবাজার জেলার ৯৪ জন বাসিন্দা রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০০ জন। এদের মধ্যে ৭১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৮ জন ও মৌলভীবাজারে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, মৌলভীবাজারে ৪ জন সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ৪ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed