করোনার ওষুধ তৈরির দাবি ভারতীয় কোম্পানির
আন্তর্জূাতিক ডেস্ক: করোনার ওষুধ তৈরিতে গোটা বিশ্বজুড়ে চলছে তোড়জোড় প্রচেষ্টা। এবার করোনার ওষুধ তৈরির দাবি করছে ভারতের ওষুধ কম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। শুক্রবার (১৯ জুন) ড্রাগ কন্ট্রোল জেনারল অফ ইন্ডিয়া এই ওষুধ তৈরির সম্মতি দিয়েছে ৷
গ্লেনমার্ক জানিয়েছে ফেবিফ্লু নামের করোনার একটি ওষুধের দাম ১০৩ টাকা আর একটা স্ট্রিপের দাম পড়বে ৩,৫০০ টাকা ৷ ফ্যাবিফ্লু কোভিড ১৯ -র চিকিৎসার জন্য স্বীকৃতিপ্রাপ্ত প্রথম ওষুধ। ১৮০০ মিলিগ্রাম ডোজ দুবার করে এই ওষুধ ব্যবহার করতে হবে। এর পরের ১৪ দিন ধরে ৮০০ মিলিগ্রাম করে ডোজ দিনে দু বার করে দিতে হবে।
গ্লেনমার্কে হিমাচাল প্রদেশের কারখানায় এই ওষুধ তৈরির কাজ চলছে। হাসপাতাল ও ফার্মেসিতে যেনো সহজেই ওষুধ পাওয়া যায় সে বিষয়ে নজর রাখা হবে। গ্লেনমার্কের চেয়ারম্যান গ্লেন সালডানহা বলেন, এই ওষুধের অনুমতি যখন পাওয়া গেছে তখন সারা দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নাজুক। যার জেরে সারা দেশেই চিকিৎসা পরিষেবার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে ৷ কম্পানির দাবি এই অবস্থায় তাদের ওষুধ সাহায্য করবে সকলকে ৷ সারা ভারতবর্ষের সব রোগীরা যেনো এই ওষুধ পায় সেই ব্যবস্থা করছে কম্পানিটি।
গ্লেনমার্ক জানিয়েছে এই রোগের ওষুধের সমস্ত উপাদান এপিআই নিজেদের মতো করে সফলভাবে তৈরি করে নিয়েছে ৷ এই ওষুধ প্রথমে করোনার বিরুদ্ধে কৃত্রিম পরিবেশে কাজ করতে শুরু করে ৷ তাদের এই লড়াই করার ক্ষমতা থেকেই এটিকে করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার শুরু হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন এটার ব্যবহার সুরক্ষিত।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed