শাবির ল্যাবে আরও ৩৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (২১ জুন) শাবির ল্যাবে মোট ১৯০ জনের নমুনা পরীক্ষায় এই ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ ও সিলেট মিলে ৩১৮ টি নমুনা সংগ্রহ করে ১৯০টির পরীক্ষা করা হলে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি। তবে শনাক্ত হওয়া ৩৭ জনের মধ্যে কোন জেলায় কতজন রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
শনাক্ত হওয়া নতুন ৩৭ জনের মধ্যে সিলেট জেলার ২৫ জন ও সুনামগঞ্জের ১২ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত, রবিবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় মোট করোনা আক্রান্ত ১৭৬৮ জন, আর সুনামগঞ্জ জেলায় ৭৮৮ জন।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed