করোনা প্রতিরোধে রোটারি ক্লাবে হোমিও ওষুধ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি কর্তৃক রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন আয়োজিত ২১ জুন রোববার দুপুরে জালালাবাদ রিহ্যাব সেন্টারে সিলেট সুরমা জুনের প্রতিটি ক্লাবের ২শ পরিবারের মধ্যে ফ্রি হোমিও প্যাথি ওষুধ প্রদান করা হয়েছে।
রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের প্রেসিডেন্ট মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ডা. নাজমুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২৮২ ডিস্টিক্ট্র গভর্ণর (অবঃ) কর্ণেল এম আতাউর রহমান পীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান করোনা মহামারির আগাম চিকিৎসা, আক্রান্ত ব্যাক্তিকে চিকিৎসার ব্যবস্থা, বিনামূল্যে ঔষুধ প্রদানে তিনি ভূয়সী প্রশংসা করেন। স¤প্রতি ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে আলাদা হোমিও প্যাথি করোনা ইউনিট করে ৬৫ জন করোনা পজেটিভ আক্রান্তদের মধ্যে চিকিৎসা করে ৫৫ জনের মধ্যে নেগেটিভ আসে। হোমিওরতœ চিকিৎসকবৃন্দ এই হোমিওপ্যাথি ঔষুধটির “আর্সেনিক এ্যালবাম” ইহা করোনা প্রতিশেধক প্রতিরোধক হিসেবে কোভিড-১৯ আলোড়ন সৃষ্টি করেছে তারই ধারাবারিকতায় করোনাকে জয় করবে বলে আমরা সকলেই আশাবাদি।
করোনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন হ্যানিম্যান হোমিও প্যাথি সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা. মো. ইমদাদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এওয়ার্ড কমিটির গভর্ণর মোস্তফা কামাল, জোনাল কো-অর্ডিনেটর পিপি কফিল উদ্দিন বাবলু, এসিস্ট্যন্ট গভর্ণর পিপি সাহেদ হোসাইন, ডিস্টিক্ট ট্রেজারার মিজানুর রহমান।
আরোও বত্তব্য রাখেন হ্যান্যিান হোমিও প্যাথি সোসাইটি জেলা কমিটির সহ-সভাপতি ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ডা.ফরহাদ আহমদ, হ্যনিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো.মোবারক হোসেন, কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ জাভেদ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান বোরহান উদ্দিন। প্রেস-বিজ্ঞপ্তি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed