নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে নার্গিস আক্তার (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৫টায় নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউরি ইউনিয়নের বেতকান্দি গ্রামে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
নার্গিস নবীগঞ্জের সরকার বাজারের ইমরান মিয়ার মেয়ে। পড়াশোনা করার সুবাদে নানার বাড়িতে বসবাস করতো। সে মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়াশোনা করত। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নার্গিসকে ঝুলন্ত অবস্থায় পাশের বাড়ির এক মহিলা জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার করলে মেয়ের খালা ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মামার বাড়ির লোকজন জানান, কি কারণে আত্মহত্যা করতে পারে, তা তারা জানেন না।
নবীগঞ্জ থানার এস আই সম্রাট তার মৃত্যুর সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা-তুজ জোহরা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed