সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনা সংক্রমণের হার দ্রুতই বেড়ে চলছে। বিভাগের সবকটি উপজেলায়ই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরইমধ্যে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।
শনিবার বিভাগের চার জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৭ জনের। এদিন রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৩ জন। এরমধ্যে মারা গেছেন ৫৭ জন। এছাড়া করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৬৯৩ জন।
শনিবার (২০ জুন) রাত ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান নিশ্চিত করেছে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় সিলেট বিভাগ, সিলেট।
শনিবার বিভাগে করোনা শনাক্ত হয় মোট ১৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৬৬ জন এবং মৌলভীবাজারে ২৮ জন।
আর রোববার (২১ জুন) সকাল পর্যন্ত সিলেট জেলায় ১৭৬৮ জন, সুনামগঞ্জে ৭৮৮ জন, হবিগঞ্জে ৩৪২ জন এবং মৌলভীবাজারে ২৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (২১ জুন) সকাল আটটা পর্যন্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় সিলেট বিভাগ, সিলেট থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৪২ জন, সুনামগঞ্জ জেলায় ১৯১ জন, হবিগঞ্জ জেলায় ১৬৬ জন ও মৌলভীবাজার জেলার ৯৪ জন বাসিন্দা রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০০ জন। এদের মধ্যে ৭১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৮ জন ও মৌলভীবাজারে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, মৌলভীবাজারে ৪ জন সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ৪ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed