Main Menu

ওসমানীর ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে একদিনে আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২০ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩২ জনের করোনা শনাক্ত হয়।এর মধ্যে সিলেট সদর উপজেলার ১৬ জন, বিশ্বনাথ উপজেলার একজন এবং হবিগঞ্জের ১৫ জন।

ওসমানী মেডিকেল কলেজ ও হসাপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার ও সদর উপজেলার বাসিন্দা রয়েছেন ১৭ জন। যাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচজন সদস্য রয়েছেন। এছাড়া বাকি ১৫ জন হবিগঞ্জ জেলার। যাদের মধ্যে ১২ জন হবিগঞ্জ সদরের, বানিয়াচং উপজেলার ২ জন চুনারুঘাট উপজেলার ১ জন বাসিন্দা।

সবমিলিয়ে শনিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৭২০, সুনামগঞ্জে ৭৯৪, হবিগঞ্জে ৩৬০ এবং মৌলভীবাজারে ২৩৭ জন।

এদিকে শনিবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৯ জন, সুনামগঞ্জে ১৭৫, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৮৬ জন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৯ জন। এদের মধ্যে ৬৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, মৌলভীবাজারে ৪ জন সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ৪ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed