Main Menu

সুনামগঞ্জে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের করো্না শনাক্ত হয়। সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৯১ জনের।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাব সূত্রে জানা যায়, শুক্রবার এই ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা হয়। এরমধ্যে ৩৩ টি পজেটিভ আসে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ শুক্রবার সুনামগঞ্জের নতুন ৩৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯২৬ জন।এর মধ্যে সিলেট জেলায় ১৬৪১, সুনামগঞ্জে ৭৯১, হবিগঞ্জে ২৬৫ এবং মৌলভীবাজারে ২২৯ জন।

এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৬৪, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ৩৪ এবং মৌলভীবাজারে ২ জন।

সবশেষ শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩৩ জন, সুনামগঞ্জে ১৬১, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৮৬ জন।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed