যাত্রী সংকট, বন্ধ হচ্ছে ‘সোনার বাংলা’ ও ‘উপকূল’
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং রোববার থেকে ঢাকা-নোয়াখালী রুটের ‘উপকূল এক্সপ্রেস’ চলাচল বন্ধ হয়ে যাবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যাত্রী সংকটে পড়ায় ট্রেন দু’টি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটির সঙ্গে গত ২৪ মার্চ বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী ট্রেন। সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত পরিসরে আটটি ট্রেন চলাচল শুরু হয়। ২ জুন থেকে চালু হয় আরও ১১টি ট্রেন। সামাজিক দূরত্ব রক্ষায় ট্রেনে অর্ধেক আসন খালি রাখা হচ্ছে। সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
এমন পরিস্থিতিতে ট্রেনের ধারণ ক্ষমতার অর্ধেক টিকিটও বিক্রি হচ্ছে না। ইন্টারনেট সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠী টিকিট কাটতে পারছেন না। করোনার বিস্তার রোধে ‘রেড জোন’ এলাকায় ছুটি ঘোষণা করায় যাত্রী সংখ্যা আরও কমেছে। এ কারণে এ দু’টি ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
ট্রেন দু’টি বন্ধের সিদ্ধান্ত জানিয়ে এক চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত সাময়িক। যাত্রী বাড়লে ফের ট্রেন দু’টি চালু হবে। আর যাত্রী না পাওয়া গেলে, চলমান ১৭টি ট্রেনের কয়েকটিও বন্ধ করা হতে পারে।
Related News
মালয়েশিয়া ও চীনে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীRead More
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed