তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃস্ট হয়ে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
নিহত পারভেজ মোশারফ (১৬) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চারাগাঁও হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র।
শুক্রবার দুপুরে নিহত পারভেজ মোশারফের নিজ বাড়ীর বিল্ডডিংয়ের ছাদের উপর এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁরাগাও গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ মোশারফের নিজ বাড়ীর বসত ঘরের বিল্ডিংয়ের ছাদের উপর মেইন লাইন ছিটকে পড়ে। এটি মেরামতের জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ শাখার লাকমা অভিযোগ কেন্দ্রের লাইন মেইনদের বার বার বলা হয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে লাকমা অভিযোগ কেন্দ্রের দুইজন বিদ্যুৎ লাইনম্যান পারভেজ মোশারফের বাড়ীতে যান লাইন মেরামত করতে। তারা লাইন মেরামতের কাজও শুরু করেন। একপর্যায়ে বিদ্যুৎ লাইনম্যানরা ছাদের উপর গিয়ে দেখতে পান পারভেজ মোশারফ বিদুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরে আছে। পরে লাইনম্যানরা চিৎকার দিলে পরিবারের লোকজনরা দ্রুত ছাদের উপর উঠে থাকে নীচে নামিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতর বাবা আবুল হোসেন অভিযোগ করে বলেন, বিদুতের মেইন লাইনটি আমার বসত ঘরের ছাদের একটু উপরে এবং খুটিটি রান্না ঘরের দরজার সামনে। খুটি এবং মেইন লাইনটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে বার বার বলার পরও তারা খুটি ও মেইন লাইনটি সরাননি। যার ফলে আজ আমার ছেলেকে হারাতে হলো।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ছেলে মৃত্যু বরণ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed