কুলাউড়ায় করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ছমির উদ্দিন (৭০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় উনার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি পৌর শহরের দক্ষিণ বাজারের স্বর্ণা ভেরাইটিজ স্টোরের স্বত্ত্বাধিকারী।
শুক্রবার (১৯ জুন) বাদ জুমা সরকারী স্বাস্থ বিধি অনুসরণ করে এলাকায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি করোনার উপসর্গসহ ডায়বেটিস ও ডায়লাসিস রোগে ভুগছিলেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসন শুক্রবার তার বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করেছে বলে জানা গেছে।
কুলাউড়া শহরের দক্ষিণ বাজারের ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ও তার আত্মার রুহের মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আখই প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed