নিজে নিজে জীবাণুমুক্ত হয়ে যাওয়া মাস্ক উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাই এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে। যুক্তরাজ্যসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক দেশই মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে।
কেউ বাইরে বের হয়ে মাস্ক না পরলে তাকে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা, সঙ্গে জেলও-এমন আইনও করেছে কয়েকটি দেশ।
লকডাউন উঠে যাওয়ায় বাইরে মানুষের সমাগমও বাড়ছে। কর্মস্থল যেমন খুলেছে, চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। ফলে প্রতিদিন নতুন মাস্কের চাহিদা বাড়ছে।
বিবিসি জানায়, এক মাস্ক একাধিকবার ব্যবহার করলে সেটি থেকে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এই আশঙ্কার মধ্যে স্বস্তিদায়ক খবর নিয়ে এলেন ইসরায়েলি বিজ্ঞানীরা।
ইসরায়েলের গবেষকরা বলছেন, তারা এমন একটি ফেইস মাস্ক উদ্ভাবন করেছেন, যা নিজে নিজে পরিষ্কার হয়ে যায়।
এই মাস্কে একটি ইউএসবি পোর্ট আছে যেটি দিয়ে এটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়। মাস্কের ভেতর কার্বন ফাইবারের একটি স্তর আছে, ইউএসবি সংযোগের মাধ্যমে যেটিকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা যায়। এই তাপে করোনাভাইরাস মরে যায়।
তবে মাস্কটি যখন ইউএসবির মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে, তখন এটি না পরার পরামর্শ দেয়া হয়েছে। এভাবে মাস্কটি জীবাণুমুক্ত করতে সময় লাগে ৩০ মিনিটের মতো। এই মাস্কটির পেটেন্টের জন্য গবেষকরা যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed