এমসি কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াসত উল্লাহ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রিয়াসত উল্লাহ আর নেই। গত বুধবার (১৭ জুন) রাতে ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
তিনি কিডনী জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে, ছাত্র-সহকর্মীসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গ্রহগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর মো. রিয়াসত উল্লাহ ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এমসি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি কিছুদিন তার নিজ বাড়ি কুমিল্লা শহরে বসবাস করেন।
এদিকে, প্রাক্তন অধ্যক্ষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed