Main Menu

সুনামগঞ্জে আরও ১৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ১৮ জনের শনাক্ত হয়েছেন। এনিয়ে সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হলেন ৭১৭ জন।

বুধবার (১৭ জুন) শাবির ল্যাবে মোট ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শাবির ল্যাবে আজ ১৭৯ টি নমুনা সংগ্রহ করে সবগুলোকেই পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতন ১৮ জন নিয়ে বুধবার পর্যন্ত সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭১৭ জন। মারা গেছেন ৪ চজন, আর সুস্থ হয়েঝেন ১৩৩ জন। বর্তমানে এ জেলায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৭ জন।

Share





Related News

Comments are Closed