করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোভেল করোনভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী বুধবার (১৭ জুন) সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বশেষ কোভিড-১৯-এর পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা জারি করেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মারাত্মক ভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত নেয়া ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগের বিষয় নিয়ে পর্যালোচনা করেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক মো. আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
গত ৩০ মে প্রধানমন্ত্রী দেশে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সাথে বৈঠকে করোনা ভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন আরও বড় পরিসরে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছিলেন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed