সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২৭০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫৩ জন-এ।
এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৬৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ৬৯৯, হবিগঞ্জে ২৬১ জন আর মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা ২২৯ জন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৩ জন। এছাড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ৪ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট জেলায় ১৫৯ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ৬৬ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিভাগে এখন পর্যন্ত ৫৭৭ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১০ জন সুস্থ হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ১৩৩, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ৭৬ জন সুস্থ হয়েছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed