Main Menu

মৌলভীবাজারে আরও ১৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মৌলভীবাজারের আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) তাঁদের শনাক্তের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

সিভিল সার্জন জানান, জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন।

নতুন আক্রান্ত ১৪ জন নিয়ে মৌলভীবাজারে বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২৯ জন।

এদিকে সবশেষ মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৩৫ জন, সুনামগঞ্জে ৬৪১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২২২৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ২৯৫ জনের মধ্যে সিলেটে ১৫৪, সুনামগঞ্জে ১০৯, হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ৬ জন।

অন্যদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।

সবশেষ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed