স্বামীর হাত-পা বেঁধে নববধূকে গণধর্ষণ, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: দোয়ারাবাজারে নববধূকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দিনেরটুক গ্রামের হাবিবুর রহমানের ছেলে এমদাদুর রহমান (২৩), একই গ্রামের নুরুদ্দিনের ছেলে সেবুল মিয়া (২২), নোয়াব আলীর ছেলে হাসান আলী (২৪) ও গোলাম রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৪)।
এর আগে গত ১১ জুন দিবাগত রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯ (১৬/৬/২০২০ ইং)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নিরীহ এক দিনমজুর ঘটনার ৬ দিন পূর্বে একই গ্রামের আরেক দিন মজুরের মেয়েকে বিয়ে করেন। তখনই ওই নববধূর উপর প্রভাবশালী লম্পটদের নজর পড়ে। ঘটনার রাতে নববধূর স্বামীর হাত-পা মুখ বেঁধে ওই লম্পটেরা তাকে ঘর থেকে বের করে নিয়ে পালাক্রমে রাতভর ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় ছেড়ে যায়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম বলেন, ‘ঘটনাটি দামাচাপা দেয়ার চেষ্টা চলছিলো। আমরা খবর পেয়ে সু-কৌশলে চারজন ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছি। বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed