সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরী (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে নগরীর কুমারপাড়ায় নিজ বাসভবনে তিনি মারা যান।তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
আজ বুধবার জোহরের নামাজের পর কুমারপাড়া জামে মসজিদে তাঁর জানাযার নামাজ অনুষ্টিত হবে।
মরহুম আবু তৈয়ব চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মরহুম কুতুব উদ্দিন চৌধুরীর বড় ভাই।এই গুনী ব্যাক্তিত্বের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিসিক মেয়রের শোক
সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরীর (৯০) মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র বলেন, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তৈয়ব চৌধুরী একজন গুনি শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি মরহুমের রুহের মগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহসভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, রুমানুল হক প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed