Main Menu

সুনামগঞ্জে আরও ৫৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৮ জনের শনাক্ত হয়েছে। তারা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৬ জুন) শাবির ল্যাবে মোট ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ২২২ টি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া আগের কিছু নমুনাসহ মোট ৩৭৪ টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে সবশেষ মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৩৫ জন, সুনামগঞ্জে ৬৯৯, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ২৯৫ জনের মধ্যে সিলেটে ১৫৪, সুনামগঞ্জে ১০৯, হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ৬ জন।

অন্যদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।

সবশেষ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed