Main Menu

ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের রিপন ইসলামের মেয়ে।

জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে শিশুটিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজি করার পর বিকালে পুকুরে তার মরদেহ ভেসে উঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন।

Share





Related News

Comments are Closed