সুনামগঞ্জে দুই সাংবাদিক করোনায় আক্রান্ত
সুুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডাক্তার পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ জেলায় দুই জন গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন আই টিভি ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার।
এছাড়া শাহাবুদ্দিন আহমেদ এর ছোট ভাই শিক্ষক জসিম উদ্দিন এবং সদর উপজেলা পরিষদের তিন জন কর্মচারী রয়েছেন আক্রান্তের তালিকায়।
সাংবাদিক আক্রান্তের খবরে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাথে জড়িত সকল সংবাদকর্মীদেরকে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহবাণ জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা: শামস উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪১ জন, মারা গেছেন ৪ জন আর সুস্থ হয়েছেন ১৩১ জন। মোট পরীক্ষা হয়েছে ৬৩১৬টি নমুনা, তার মধ্যে নেগেটিভ এসেছে ৫২১৬টি, পেনডিং আছে ৪৫৯ টি নমুনা।
আইসোলেসনে আছেন ৫০৬ জন। গতকাল গভীর রাতে ৩৪৪টি নমুনা পরীক্ষা করে আরো ৭৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed