সিলেট জেলায় আরও ৪০ জন করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়লেও ৩ জনের ফলোআপ রিপোর্ট এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ২৭ জন, বিশ্বনাথ উপজেলায় ১২ জন এবং সুনামগঞ্জের একজন রয়েছেন। এছাড়া বাকি বিশ্বনাথ উপজেলার ২ জন ও সদর উপজেলার ১ জনের ফলোআপ রিপোর্ট এসেছে।
এই নতুন ৪০ জন নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৩৫ জন।
এদিকে সবশেষ মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৩৫ জন, সুনামগঞ্জে ৬৪১, হবিগঞ্জে ২৬১ ও মৌলভীবাজার জেলায় ২১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ২৯৫ জনের মধ্যে সিলেটে ১৫৪, সুনামগঞ্জে ১০৯, হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ৬ জন।
অন্যদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।
সবশেষ মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed