জেলা ও মহানগর আ.লীগের ৩ দিনের শোক কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আ.লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোকাহত পুরো সিলেট। দলের হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকলেই শোকসন্তপ্ত।
মরহুম এ নেতার আত্মার শান্তি কামনায় ৩ দিনের শোক কর্মসূচী দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলার প্রতিটি উপজেলা ও নগরী প্রতিটি ওয়ার্ডে মসজিদে মিলাদ ও দোয়া, দলীয় অফিসে অর্ধনমিত দলীয় পতাকা, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে সিলেট জেলা আ.লীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন, মহানগর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এ কর্মসূচী ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed