সিলেট জেলায় আরও ৩৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫২ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।
সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪১৩ জন। রাতে নতুন ৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১৪৫২ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৪৪৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১৪৫২ জন, সুনামগঞ্জে ৫৬৩ জন, হবিগঞ্জে ২৩৯ জন ও মৌলভীবাজারে ১৯১ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৩ জন। এর মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ১১৫, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৬ জন।
এদিকে সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন। এর আগে রোববার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪৮ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। মারা যাওয়া ব্যক্তিরা সিলেট জেলার বাসিন্দা।
সবশেষ সোমবার (১৫ জুন) দুপুর ১২ টা পর্যন্ত সিলেট বিভাগের মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৮ জন, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed