কামরানের মৃত্যুতে নগর আওয়ামী লীগের শোক
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা। সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখ যোদ্ধা। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক।’
আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর ছিলো অবদান অসামান্য অবদান। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed