সুনামগঞ্জে আরও ৪৮ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ১৮৮টি নমুনা পরীক্ষায় এই ৪৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ আমরা ২২৫টি নমুনা গ্রহণ করি। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। যাতে ৪৮ জনের নমুনা করোনা শনাক্ত হয়।
নতুন ৪৮ জনসহ সুনামগঞ্জে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫৭৩ জনের। আর সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৪০০ জন।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed