রাজবাড়ীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার বাসিন্দা সুভ্য মণ্ডল, লিজা ও সোহেল মণ্ডল এবং ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার বাসিন্দা রিপন।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, রোববার (১৪ জুন) সকালে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয়য়। এ সময় ট্রাক ও মাইক্রোবাস পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed