সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২৩০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার (১৩ জুন) এই বিভাগে নতুন করে আরও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সুনামগঞ্জ জেলায়। ঢাকা ও শাবির ল্যাব মিলিয়ে এ জেলায় শনিবার ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ১৩ জন শনাক্ত হয়েছেন।
সবমিলিয়ে শনিবার (১৩ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩৫২ জন, সুনামগঞ্জে ৫২৫ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জ জেলার ২৪০ জন রয়েছেন।
শনিবার ওসমানীর মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগ সিলেটের সদর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫২ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।
সুনামগঞ্জে শনিবার রেকর্ড ৯২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬১ জনের ও ঢাকার ল্যাবে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ৫২৫ জনে দাঁড়াল।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শনিবার শাবির ল্যাবে ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
একইদিন ঢাকার ল্যাবে ৩১ জন শনাক্তের বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, ঢাকার আইইডিসিআর ল্যাবে কয়েকদিন আগে ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩১ জনের পজিটিভ এসেছে।
নতুন ৯২ জন সহ সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২৫ জনের।
হবিগঞ্জের আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৬, বাহুবলের ৪ ও হবিগঞ্জ সদর উপজেলার ৩ জন রয়েছেন।
নতুন ১৩ নিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের।
শনিবার মৌলভীবাজারে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন।
জেলার সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ বলেন, ঢাকা থেকে এদিন বিকেলে ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও বেশ কিছু নমুনার রিপোর্টের অপেক্ষা করছি আমরা।
নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলায় ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, হবিগঞ্জে ৩, সুনামগঞ্জ ৪ ও মৌলভীবাজারে ৪ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪০ জন, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed