Main Menu

স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ১৪০ জনকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সিলেটের বেশিরভাগ মানুষই মানছে না সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি। চলছে অসচেতন অবস্থায় ঘোরাফেরা। এতে করে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে করোনা। এমন বাস্তবতায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে কঠোর হয়ে মাঠে নেমেছে প্রশাসন।

এমন কঠোরতার প্রেক্ষিতে অতিরিক্ত যাত্রী পরিবহন, মাস্ক ব্যবহার না করে বাইরে ঘুরাফেরা করা, সামাজিক দূরত্ব না মেনে পণ্য ক্রয়-বিক্রয় করার অপরাধে সিলেট জেলায় ১৪০ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৩ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত সিলেট নগর ও জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্ণব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, আজ শনিবার স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য সিলেট মহানগর এলাকায় জেলা প্রশাসনের ৮ টি টিম এবং সিলেটের সকল উপজেলায় ১১ টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগে মোট ১৪০ জনকে জরিমানা করেন।

Share





Related News

Comments are Closed