সিলেটে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন ইউনিয়নে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মময় দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত আরও ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে বর্তমানে ৪১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে হাসপাতালের আইসিইউতে ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। এ ১৩ জনেরই অবস্থা সংকটাপন্ন। এছাড়া হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি আছেন ২৩ জন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed