Main Menu

পঞ্চগড়ে ড্রেনের পানিতে পড়ে শিশুর মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রামে ড্রেনের পানিতে পড়ে তাবাসুম জাহান মিম (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত প্রতিবন্ধী শিশু মিম ওই এলাকার মোকছেদ আলীর মেয়ে।স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু মিম। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে বাড়ির পাশের ড্রেনের পানিতে তাকে পড়ে থাকতে দেখে। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাৎক্ষনিক ওই ড্রেনের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফোরহাদ হোসেন ড্রেনের পানিতে পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed