সুনামগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের পজিটিভ রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। তিনি জানান আজ শাবি’র ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে সবশেষ মঙ্গলবার (৯ জুন) সিলেট জেলার নতুন ৫০ জন ও সুনামগঞ্জের ২২ জন নিয়ে সিলেট বিভাগে করোনভাইরাস রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০০ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৯৮৯ জন, সুনামগঞ্জে ৩৫১, হবিগঞ্জে ২০৮ এবং মৌলভীবাজারে ১৫২ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪০৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১২৮, সুনামগঞ্জে ৮১, হবিগঞ্জে ১৩৫, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৩৬ জন। এরমধ্যে সিলেটে ২৮, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে তিনজন এবং হবিগঞ্জে একজন।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed