করোনায় দক্ষিণ সুরমার ওলি মিয়ার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : ট্রাক মালিক গ্রুপ সিলেট এর সভাপতি গোলাম হাদী ছয়ফুল এর পিতা, দক্ষিণ সুরমার প্রবীণ মুরুব্বি আলহাজ্ব গোলাম সোবহানী (ওলি মিয়া) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।
স্ট্রোক করে আইসিইউ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হন। গত ২২ মে স্ট্রোক করলে তাকে প্রথমে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তির পর তার দু’দফা করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবার পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজেটিভ। ধারণা করা হচ্ছে, আইসিইউ এ থাকা অবস্থায় অন্য রোগীদের মাধ্যমে করোনা সংক্রমিত হন তিনি। তাকে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, গোলাম সোবহাবী ওলি মিয়া দক্ণি সুরমার এলাকার লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি, উমর কবুল জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লী, লাউয়াই জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী, লাউয়াই আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ছিলেন। মরহুমের দাফন সিলেটে তার পারিবারিক গোরস্তানে হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed